সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
সোমবার, ৮ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নির্বিঘ্নে ভোট প্রদানের আহ্বান শফি চৌধুরীর

সিলেট-৩ আসনের আসন্ন উপ-নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শফি আহম’দ চৌধুরী তার নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে মোটর গাড়ি (কার) মা’র্কায় ভোট দিতে উদাত্ত আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই আহ্বান জানিয়ে শফি আহম’দ চৌধুরী বলেন, ‘আমি আপনাদের সেবায় বিগত তিন যুগ ধরে পাশে আছি এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। নির্বাচনে জয় পরাজয় বড় কথা নয়, আমি আপনাদের জন্য কাজ করতে এসেছি, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবো।’

তিনি বলেন, ‘এবারের উপ নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ একটি নির্বাচন হবে বলে আমি বিশ্বা’স করি। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য যে আ’ন্দোলন ও সংগ্রাম দীর্ঘদিন ধরে এদেশের মানুষ করছেন তাদের এই সংগ্রামের ফসল হতে পারে সিলেট-৩ আসনের উপ নির্বাচন।’

বিবৃতিতে শফি আহম’দ চৌধুরী কোন প্রকার ভ’য়-ভীতির প্রতি আতঙ্কিত না হয়ে ভোটারদের নিশ্চিতভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের জন্য আহ্বান জানান।

শফি আহম’দ চৌধুরী বিবৃতি আরো বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য নিরপেক্ষ নির্বাচনের কোন বিকল্প নেই। তিনি একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন এবং সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: