সর্বশেষ আপডেট : ২১ মিনিট ৬ সেকেন্ড আগে
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে ফের শুরু হচ্ছে টিকার প্রথম ডোজ

আট দিন বন্ধ থাকার পর সিলেট মহানগরীতে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে করো’নার টিকাদান। তবে আগামীকাল থেকে সিটির নাগরিকরা পাবেন চীনের তৈরি সিনোফার্মের টিকা। বিগত কয়েকদিন সিটি এলাকায় দেওয়া হয়েছিল আ’মেরিকার তৈরি মডার্নার টিকা।

জানা গেছে, গেল ১৪ আগস্ট থেকে টিকা সংকটের কারণে সিলেট সিটি কর্পোরেশনের ২টি কেন্দ্রে বন্ধ করা হয়েছিল টিকার প্রথম ডোজ কার্যক্রম। শুধু মাত্র মেডিকেল ছাত্রদের দেওয়া হচ্ছিলো সিনোফার্মের প্রথম ডোজের টিকা।গতকাল শনিবার সিলেটে ৫০ হাজার সিনোফার্মের টিকা আসায় আগামীকাল সোমবার থেকে সিটি কর্পোরেশনের ২টি কেন্দ্রে পুনরায় চালু হচ্ছে প্রথম ডোজের টিকা।

সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত বলেন, গতকাল সিলেটে ৫০ হাজার ডোজ সিনোফার্মের টিকা এসেছে। তবে ৪০ হাজার ডোজ বিভিন্ন উপজে’লার জন্য ও ১০ হাজার ডোজ সিটি কর্পোরেশন এলাকার নাগরিকদের জন্য।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মক’র্তা ডা. জাহিদুল ইস’লাম জানান, আগামীকাল সোমবার থেকে নগরীর ওসমানী হাসপাতাল ও পু’লিশ লাইন্স হাসপাতা’লে পুনরায় প্রথম ডোজ টিকা দেওয়া হবে। সোমবার মোট ১৮০০ জনকে দেওয়া হবে টিকা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: