![]()


বিভিন্ন শোকসভা ও দলীয় সভায় যোগ দিতে সিলেটে সকালে এসে পৌছেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ৫ নেতা । আজ রোববার সকাল ১০টার দিকে বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা।
এ পাঁচ নেতা হলেন- আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আহম’দ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইস’লাম আমিন এবং কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন।
বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান সিলেট জে’লা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী, সহসভাপতি ও সদর উপজে’লা চেয়ারম্যান আশফাক আহম’দ, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহম’দ শিপলু, জে’লা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন প্রমুখ।
স্থানীয় আওয়ামী লীগ সুত্রে জানা যায়, দুই দিনের সফরে আসা কেন্দ্রীয় ৫ নেতা জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রোববার সকালে দক্ষিণ সুরমা উপজে’লা আওয়ামী লীগের উদ্যোগে নগরীর পিরোজপুরস্থ ময়ুরকুঞ্জ কনভেনশন হলে শোকসভায় যোগ দেবেন। পরে বিকাল সাড়ে ৩টায় ফেঞ্চুগঞ্জ উপজে’লা আওয়ামী লীগের উদ্যোগে মাইজগাঁওয়ে আয়োজিত শোকসভায় বক্তব্য রাখবেন তারা।
আগামীকাল সোমবার সিলেট জে’লা পরিষদ মিলনায়তনে মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় যোগ দেবেন কেন্দ্রীয় নেতারা।
মূলত সিলেট-৩ আসনের উপনির্বাচনকে সামনে রেখে এ আসনের অন্তর্ভূক্ত দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জে যাচ্ছেন তারা।