![]()


বালাগঞ্জ থা’নার মু’সলিমাবাদ গ্রামের এক যুবক বাংলাদেশ পু’লিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে জানান, একই গ্রামের বাসিন্দা তার এক বন্ধুর সঙ্গে তার শত্রুতা তৈরি হয়েছে। তিনি আশ’ঙ্কায় আছেন তার সেই বন্ধু যেকোনো মুহূর্তে তার ওপর আক্রমণ করতে পারে। তবে, তিনি তার বন্ধুর বি’রুদ্ধে কোনো আনুষ্ঠানিক অ’ভিযোগ করতে চান না।
বার্তা পেয়ে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং তার সঙ্গে যোগাযোগ করে তাকে আশ্বস্ত করে, পু’লিশ তাদের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে একটি সুন্দর স’ম্পর্ক বিনির্মাণে সহযোগিতা করবে।
এ বিষয়ে সিলেট জে’লার বালাগঞ্জ থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) মো. নাজমুল হাসানকে নির্দেশনা দেয় মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং।
ওসি বালাগঞ্জ উভ’য়পক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং উভ’য়ের কথা বিশদভাবে শোনেন। তিনি লক্ষ্য করে উভ’য়ের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে মা’রাত্মক ভুল বোঝাবুঝির সৃষ্টির মাধ্যমে একটি ঝুঁ’কিপূর্ণ স’ম্পর্ক তৈরি করেছে।
পরে ওসির মধ্যস্থতায় দুই বন্ধু তাদের মধ্যকার ভুল বুঝতে পারেন এবং পুনরায় তারা বন্ধু হিসেবে একে অ’পরের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।