![]()


গোয়াইনঘাট উপজে’লায় ল্যাট্রিনের রিং বসানো নিয়ে চাচাত ভাইয়ের পশুর চামড়া ছাড়ানোর ছু’রিকাঘাতে চাচাত ভাইয়ের মৃ’ত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজে’লার হাটগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নি’হত ব্যাক্তির নাম আব্দুর রৌফ। সে হাটগ্রাম এলাকার আব্দুর রহমানের পুত্র।
গোয়াইনঘাট থা’নার ওসি পরিমল দেব জানান, ল্যাট্রিন বসানো নিয়ে তাদের কথা-কা’টাকাটি হয়। এসময় গরুর চামড়া ছাড়ানোর কাজ করছিলেন তার চাচাত ভাই মানিক। তখন মানিক চাকু দিয়ে আব্দুর রৌফকে আ’ঘাত করলে ঘটনাস্থলেই মৃ’ত্যু হয়। এ ঘটনায় মা’মলা প্রক্রিয়াধীন আছে।