![]()

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লের ল্যাবে শনাক্ত আজ দুইশত ছাড়িয়েছে। এরআগে এই ল্যাবে একদিনে এতজন আ’ক্রান্ত হন নি। শুক্রবার (৯ জুলাই) এই ল্যাবে ২৭৬টি নমুনা পরীক্ষায় ২৪০ জনের করো’না শনাক্ত হয়। আ’ক্রান্তের হার প্রায় ৮৭ শতাংশ।
হাসপাতালটির উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লের পিসি-আর ল্যাবে ২৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৪০ জনের করো’না পজেটিভ আসে।
অন্যদিকে, শাবির ল্যাবে একদিনে আরও ৯২ জন করো’নাভাই’রাসে আ’ক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
আজ শুক্রবার ১৮৮ টি নমুনা পরীক্ষায় এই ৯২ জনের করো’না শনাক্ত হয়। অর্থাৎ মোট নমুনা পরীক্ষায় প্রায় অর্ধেকেরই করো’না পজেটিভ এসেছে।