![]()


কঠোর লকডাউনের ৯ম দিনে সিলেটে আইন অমান্য করায় ১ লাখ ৯৮ হাজার ৪শ টাকা জ’রিমানা করা হয়েছে।একই সময়ে ১৩৯টি মা’মলা দায়ের করা হয়।
আজ শুক্রবার সিলেট জে’লা প্রশাসন ও সিলেট মেট্রোপলিটন পু’লিশের পৃথক অ’ভিযানে এসব জ’রিমানা ও মা’মলা করা হয়।
জানা গেছে, শুক্রবার সিলেট জে’লা প্রশাসনের উদ্যোগে যথাযথভাবে লকডাউন পালন ও স্বাস্থ্য বিধি অনুসরণ নিশ্চিত করতে দিন ব্যাপী সিলেট মহানগর ও সকল উপজে’লায় ৩৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে ১০৫টি মা’মলা করা হয়। এবং এসময় ১ লাখ ৬শ টাকা জ’রিমানা করা হয়।কোর্ট পরিচালনা কাজে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক সহায়তায় পু’লিশ, র্যাব, সে’নাবাহিনী, আনসার ও বিজিবির টিম নিয়োজিত ছিল।
এদিকে কঠোর লকডাউন এর ৯ম দিনে (শুক্রবার) সিলেট মেট্রোপলিটন পু’লিশের অ’ভিযানে ৩৪টি যানবাহনে মা’মলা ৩৪টি যানবাহন আ’ট’ক করা হয়। এসময় ভ্রাম্যমান আ’দালত পরিচালনা করে ৯৭ হাজার ৮শ টাকা জ’রিমানা করা হয়।
মা’মলা দেওয়া যানবাহনের মধ্যে সিএনজি অটোরিকশা ১৮টি, মোটরসাইকেল ১৪টি, প্রাইভেট কার ৮টি রয়েছে। এছাড়া সিএনজি অটোরিকশা ৮টি, মোটরসাইকেল ৭টি, প্রাইভেট কার ১০টি, অন্যান্য ৯টি সহ মোট ৩৪টি যানবাহন আ’ট’ক করে পু’লিশ।