![]()



সিলেটের শহরতলী এয়ারপোর্ট এলাকায় বাবার বাড়িতে বেড়াতে এসে এক গৃহবধূ ধ’র্ষণের অ’ভিযোগে এয়ারপোর্ট থা’নায় মা’মলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২ জুলাই) সকালে ভুক্তভোগী নিজে বাদি হয়ে এয়ারপোর্ট থা’নায় আমিনুর রহমান নামে একজনের বি’রুদ্ধে ধ’র্ষণ মা’মলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সিলেট মহানগর পু’লিশের এয়ারপোর্ট থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) খান মুহাম্ম’দ মাইনুল জাকির।
পু’লিশ ও এজাহার সূত্রে জানা যায়, গতকাল রাতে সিলেটের গোয়াইনঘাট থেকে শহরতলীর এয়ারপোর্ট এলাকায় বাবার বাড়িতে বেড়াতে আসেন গৃহবধুটি। রাত আনুমানিক ৮টার দিকে গৃহবধূটির বাবা-মা তাকে বাসায় একা রেখে তার সন্তান (৩) কে নিয়ে ধোপাগুলস্থ তাদের রেস্টুরেন্টে যায়। রাত অনুমানিক ৮ টা ১৫ মিনিটে এক সন্তানের ওই জননী ঘরের বাহিরের বাথরুমে যান। পরে তিনি আবার ঘরে এসে দরজা বন্ধ করে শুতে যান।
এমন সময় হঠাৎ এলাকার আমিনুর রহমান নামে এক ব্যক্তি গৃহবধূটিকে বিছানার উপর ফেলে ঝাপটে ধরে। তখন গৃহবধুটি চি’ৎকার করার চেষ্টা করলে আমিনুর রহমান মে’য়েটির ওড়না দিয়ে তার মুখে চাপ দিয়ে ধরে নানান ভ’য়ভীতি দেখিয়ে জো’র পূর্বক ধ’র্ষণ করে।
এদিকে রাত আনুমানিক ৯ টার দিকে গৃহবধুটি বাবা-মা বাড়িতে ফিরে এসে দরজা বন্ধ পেয়ে মে’য়েকে ডা’কাডাকি শুরু করলে আমিনুর রহমান ঘরের পেছনের দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়। এদিকে আমিনুর রহমানকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন গৃহবধূটির বাবা-মা।
পরে মে’য়েটি তার বাবা-মাকে ঘটনার বিষয়ে বিস্তারিত জানান। পরে রাতেই থা’না পু’লিশকে বিষয়টি অবহিত করলে পু’লিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মে’য়েটিকে নারী পু’লিশের সহযোগিতায় থা’নায় নিয়া আসেন এবং বিস্তারিত শোনেন।
পরে মে’য়েটি থা’নায় হাজির হয়ে আমিনুর রহমানের বি’রুদ্ধে এজাহার দায়ের করেন। এজাহার দায়েরের পর এয়ারপোর্ট থা’নার নারী ও শি’শু নি’র্যা’তন দমন আইনে মা’মলা রুজু হয়।
এয়ারপোর্ট থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) খান মুহাম্ম’দ মাইনুল জাকির বলেন, ‘গৃহবধূ ধ’র্ষণের ঘটনায় অ’ভিযোগকারী থা’নায় এসে অ’ভিযোগ দিয়েছেন। ঘটনাটি আম’রা ত’দন্ত করে দেখছি।’