![]()



সিলেটের গোয়াইনঘাট উপজে’লার সীমান্ত এলাকা জাফলংয়ে অ’ভিযান চালিয়ে দুই লক্ষাধিক টাকা ভা’রতীয় চো’রাচালান পণ্য উ’দ্ধার করেছে জে’লা গোয়েন্দা শাখা (ডিবি)।
পু’লিশ সুপার মোহাম্ম’দ ফরিদ উদ্দিন পিপিএম নির্দেশে চোরাচালান বিরোধী অ’ভিযানের অংশ হিসেবে ডিবি (উত্তর) এর একটি দল শনিবার (১৯ জুন) রাত ৯টার দিকে জাফলং এর বাল্লাঘাট সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য মজুদ করা একটি গোডাউনে অ’ভিযান চালায়। অ’ভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম।
এসময় ডিবি পু’লিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজনের সামনে গোডাউনে তল্লা’শি করে অ’বৈধভাবে চোরাচালানের মাধ্যমে আনা ভা’রতীয় অরিও বিস্কুট, ডার্ক ফ্যান্টাসি, সাবান এবং ডেইরি মিল্ক চকলেট সহ একশত কার্টুন ভা’রতীয় চো’রাচালান পণ্য উ’দ্ধার করে জ’ব্দ করে। উ’দ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা।
এ ঘটনায় জে’লা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই সুজিত চক্রবর্তী বাদী হয়ে পলাতক আ’সামিদের বি’রুদ্ধে গোয়াইনঘাট থা’নায় বিশেষ ক্ষমতা আইনে মা’মলা দায়ের করেছেন।
এ প্রসঙ্গে অ’তিরিক্ত পু’লিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, পু’লিশ সুপার মহোদয়ের নির্দেশে সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধ করতে ডিবিসহ থা’না পু’লিশ নিয়মিত অ’ভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতরাতে জাফলং অ’ভিযান চালিয়ে অ’বৈধভাবে চোরাচালনের মাধ্যমে মজুদ করা বিপুল পরিমান ভা’রতীয় বিস্কুট-চকলেট উ’দ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত পলাতক আ’সামিদের গ্রে’প্তার করতে অ’ভিযান অব্যাহত রেখেছে ডিবি।