![]()



সিলেট নগরীতে ছিনতাইর শিকার হয়েছেন সুবেদ (২৭) নামে এক যুবক। বুধবার রাত ১০টার দিকে নগরীর নাইওয়রপুল পয়েন্টে এ ঘটনা ঘটে। ছিনতাইর শিকার সুবেদ নগরীর মেজরটিলার এলাকার আব্দুল আহাদের ছে’লে।
এ ঘটনায় বৃহস্পতিবার তিনি কোতোয়ালী থা’নায় সাধারণ ডায়রি (নং-১৮৮৪/১৭.০৬.২০২১) করেন।
জিডি সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে অ’সুস্থ বাবাকে সোবাহানীঘাট ইবনেসিনা হাসপাতাল থেকে ফেরার পথে শি’শুপার্কের সামনে থেকে মেজরটিলা যাওয়ার উদ্দ্যেশ্যে সিএনজি অটোরিকশাতে উঠেন। নাইওয়রপুল পয়েন্টে আসামাত্র সিএনজি অটোরিকশাটি সোবহানীঘাট পয়েন্টর দিকে যেতে থাকে। এসময় সুবেদ ওইদিকে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে মেজরটিলায় যাবে না বলে জানায় সিএনজি অটোরিকশা চালক। এসময় সিএনজির পেছনে ও সামনে থাকা যাত্রীবেশী ছিনতাইকারীরা তাকে ঘিরে দেশীয় অ’স্ত্র ছু’রি জি’ম্মি করে মোবাইল ও নগদ টাকা নিয়ে যায় বলে অ’ভিযোগে উল্লেখ করা হয়।