![]()



সিলেট নগরের পশ্চিম পীরমহল্লা থেকে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহম’দের পিতা আক্কাস আলী (৫৬) নি’খোঁজ হয়েছেন। গত ৩০ এপ্রিল সিলেট মহানগর পু’লিশের এয়ারপোর্ট থা’নার পশ্চিম পীরমহল্লাস্থ ঐক্যতান ১৮০নং বাসা থেকে কাউকে কিছু না বলে তিনি বের হয়ে যান। এরপর থেকে আর বাসায় ফিরে আসেননি তিনি।
আক্কাস আলী গ্রামের বাড়ি সুনামগঞ্জ জে’লার দিরাই উপজে’লার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামেও যাননি বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
এ ঘটনায় মঙ্গলবার (১১ মে) এয়ারপোর্ট থা’নায় সাধারণ ডায়রি (জিডি এন্ট্রি) করেন নাসুম আহম’দ।
সাধারণ ডায়রিতে নাসুম উল্লেখ করেন, গত ৩০ এপ্রিল বাসা থেকে তার বাবা আক্কাস আলী বের হয়ে আর বাসায় ফিরেননি। তার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখে দাঁড়ি রয়েছে। নি’খোঁজের সময় পরনে লাল রংয়ের হাফ গেঞ্জি এবং কালো রংয়ের লুঙ্গি ছিল।
বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থা’নার ওসি মাইনুল ইস’লাম জাকির। তিনি বলেন, নি’খোঁজের ঘটনায় থা’নায় সাধারণ ডায়রি করা হয়েছে। পু’লিশ নি’খোঁজ আক্কাস আলীকে খুঁজে পেতে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে সারা দেশের থা’নাগুলোতে ওয়্যারলেস বার্তায় তাকে খোঁজে দেওয়ার অনুরোধ করা হয়েছে।