সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে যুবকের লাশ উদ্ধার : তরুণী আটক

স্টাফ রিপোর্টার ::

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানাধীন পাঠানটুলা থেকে মিফতাহুর রহমান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে পুলিশ পাঠানটুলাস্থ নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মিফতাহুর রহমান দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কদমতলি গ্রামের মতিউর রহমানের ছেলে।

এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে এক তরুণীকে আটক করেছে। ওই তরুণী ও মিফতাহুর রহমান একই বাসায় থাকতেন। তবে তারা স্বামী-স্ত্রী কিনা সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। মেয়েটির বাড়ি হচ্ছে বাগেরহাটের ফকিরহাট থানা এলাকায়।

কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। এসময় পুলিশ নিহত মিফতাহুর রহমানের প্রেমিকাকে আটক করেছে। ওই তরুণীর মা কয়েকদিন পূর্বে মিফতাহুর রহমানের বাসায় তাকে রেখে যান। শুক্রবার রাতে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। এতে দুজন দুই রুমে চলে যায়। মেয়েটি একরুমে বসে ব্লেড দিয়ে হাত কাটছিলো। আর ছেলেটি গলায় ফাঁস দেয় বলে জানিয়েছে তরুণী।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: