সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে আজ ৪৮ জনের করোনাশনাক্ত

সিলেটে আজ ৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ওসমানী মেডিকেল কলেজ ল্যাব ও শাহজালাল ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।

তিনি জানান, আজ বৃহস্পতিবার ল্যাবে নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ৭ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ ও মৌলভাবাজার জেলায় একজন করে রয়েছেন।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে আজ ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে ৩৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলার ২৬ জন, সুনামগঞ্জের ৯ জন, হবিগঞ্জের ৩ জন এবং মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: