সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট শুরু ১০ আগস্ট

আগামী ১০ আগস্ট (সোমবার) থেকে বিমানের ফ্লাইট লন্ডন থেকে রওনা দিয়ে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এর মধ্য দিয়ে লন্ডন-সিলেট-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট ফের চালু হচ্ছে।

সিলেট হয়ে ফ্লাইটটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে।

সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত মঙ্গলবার বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব রোকসিন্দা ফারহানা স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়েছে ।

তবে সিলেট আটাবের সাবেক সভাপতি আব্দুল জব্বার জলিলের দাবি, করোনার কারণে নয়, করোনার অজুহাতে সিলেটের সঙ্গে সরাসরি বিমানের ফ্লাইট বন্ধ রাখা হয়েছিল।

তার মতে, অন্যত্র ফ্লাইট চালু রাখলেও করোনার অজুহাত ছিল শুধু সিলেটের বেলায়। এর পেছনে সিলেট বিদ্বেষী ষড়যন্ত্রীদের হাত থাকতেও পারে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: