![]()



দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ২৯ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৯৯৭ জনের।
নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ২৮৮ জন। এনিয়ে দেশে মোট শনাক্তের সংখা দাঁড়াল ১,৫৯,৬৭৯ জন।
শনিবার (০৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
(ডা. নাসিমা) জানান, গত ২৪ ঘণ্টায় ৬৪টি ল্যাবে করোনাভাইরাস শনাক্তে আরও ১৪ হাজার ৭৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩ হাজার ২৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২৯ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ১ হাজার ৯৯৭ জনের।