সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব

ডেইলি সিলেট ডেস্ক ::

নতুন ক্রেডিট কার্ড ইস্যু করে বাজারে ছাড়ার ক্ষমতা বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে তুলে দেওয়ার প্রস্তাব করেছে সরকার।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ প্রস্তাব তুলে ধরেন।

তিনি বলেন, ক্রেডিট কার্ড ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের প্রয়োজন লাগবে না। পরিচালক পর্ষদের অনুমতি নিয়েই যেকোনো ব্যাংক ক্রেডিট কার্ড ইস্যু, প্যাকেজ নির্ধারণ ও অন্যান্য সুবিধা নির্ধারণ করে বাজারে ছাড়তে পারবে।

বাজারে যেকোনো ধরনের ক্রেডিট ছাড়ার আগে এর শর্ত ও সুবিধার বিষয়ে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা আছে। অর্থমন্ত্রীর প্রস্তাব পাস হলে সেই বাধ্যবাধকতা থাকবে না। তবে ক্রেডিট কার্ড সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের নীতিমালা মানতে হবে আগের মতোই।

জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার ব্যয়ের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এটি চলতি অর্থবছরের তুলনায় ১৯ শতাংশ বেশি।

বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: