সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দ্বিতীয় সিজদায় গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শেলাচাপরী গ্রামের মধ্যপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ পরিচালনার সময় ইমাম আইয়ুব আলীর (৭০) মৃত্যু হয়েছে।

সোমবার সকালে ঐ মসজিদে ঈদের নামাজের প্রথম জামাত পরিচালনা করছিলেন তিনি।

আইয়ুব আলী শাহজাদপুর উপজেলার শেলাচাপরী গ্রামের মৃত দেরাজ আলী মুন্সির ছেলে। শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদেরপরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব জানান, সোমবার ঈদুল ফিতরের নামাজের ঈমাম ছিলেন আইয়ুব আলী। সকাল সাড়ে আটটার দিকে নামাজ শুরুর করার পর প্রথম রাকাতের দ্বিতীয় সিজদায় গিয়ে হঠাৎ ঢলে পড়েন এবং তখনই তার মৃত্যু হয়।

তিনি শাহজাদপুর উপজেলার নন্দলালাপুর আলিম মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক ছিলেন এবং এলাকার প্রবীন সমাজ সেবক হিসেবে পরিচিত ছিলেন। তার এমন হটাৎ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: