সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
সোমবার, ২৫ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

তেলবাহী ট্রাকে বাড়ি ফেরার পথে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সয়াবিন তেলবাহী একটি ট্রাক খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের উপজেলার নলকার ফুলজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- দিনাজপুরের নবাবগঞ্জের রামপুরা এলাকার আবু সাঈদের ছেলে আলী আকবর (২৮), তার স্ত্রী নূরজাহান খাতুন (২৪) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রুপসীপাড়া এলাকার নুর ইসলামের ছেলে সোহেল রানা (২২)।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে গণপরিবহন বন্ধ থাকায় তারা তেলবাহী ট্রাকে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সয়াবিন তেলবাহী একটি ট্রাক ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছিল। সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কের নলকার ফুলজোড় এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: