সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নওগাঁয় চিকিৎসক-পুলিশসহ আরও আটজন করোনা আক্রান্ত

নওগাঁয় নতুন করে আরও আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে একজন চিকিৎসক ও একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

সোমবার সকালে নওগাঁর সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববারা রাত ৯টার দিকে ঢাকার আইইডিসিআর থেকে পাঠানো ইমেইলে ১৬৫টি নমুনার ফলাফল আসে। এরমধ্যে আটজনের করোনা পজিটিভ এসেছে। তাদের মধ্যে ছয়জন পুরুষ ও দুজন নারী। পত্নীতলা উপজেলার চারজন, বদলগাছীর দুজন, মান্দার একজন ও ধামইরহাট উপজেলায় একজন।

নতুন আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক রয়েছে যিনি বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। এছাড়া পুলিশের একজন এসআইয়ের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি জেলার পত্নীতলা থানায় কর্মরত আছেন।

তিনি আরও বলেন, নতুন আক্রান্ত আটজনের মধ্যে সাতজনই স্থানীয়ভাবে আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার ফলে করোনাভারাসে আক্রান্ত হয়েছেন। শুধু একজন সম্প্রতি ঢাকা থেকে ফিরেছেন। তিনি পত্নীতলা উপজেলার বাসিন্দা। জেলায় এ পর্যন্ত ৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: