![]()


সিলেটে আজ আরো ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজের ২য় তলায় স্থাপিত পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা গ্রহণ শেষে তাদের রিপোর্টে করোনা পজিটিভ আসে। অর্থাৎ তারা করোনা আক্রান্ত।
মঙ্গলবার (৫ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান, হাসপাতালের ল্যাবে পরীক্ষার পর আজ মঙ্গলবার ১২ জনে করোনা পজিটিভ ফলাফল পাওয়া গেছে। আক্রান্তরা সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার।
তবে আজ মঙ্গলবার কতজনের নমুনা পরীক্ষা হয়েছে তা জানাতে পারেননি তিনি।