সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে করোনা আক্রান্ত শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার :

সিলেটে হাসপাতালে ভর্তির পরপরই করোনা আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। ৫ বছর বয়সের শিশুটি হবিগঞ্জ জেলার চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুশান্ত কুমার মহাপাত্র।

ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, শিশুটি দীর্ঘদিন থেকে লিভারের সমস্যায় ভোগছিল। গত কয়েকদিন আগে সে ঢাকা ও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

জানা গেছে, শনিবার ওসমানী হাসপাতালের ল্যাবে এক শিশুসহ দুজন করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে একজনের বাড়ী মৌলভীবাজার ও অপরজনের বাড়ী হবিগঞ্জ জেলায়। শিশুটিকে শনিবার বিকেলেই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যার দিকে সে মারা যায়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লালা রায় বলেন, শনিবার দুই জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। এদের মধ্যে একজনের বাড়ী মৌলভীবাজার ও অপরজনের বাড়ী হবিগঞ্জ জেলায়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: