সর্বশেষ আপডেট : ০ ঘন্টা আগে
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেট আইসোলেশন সেন্টারে ভর্তি আরও দুজন


করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি হয়েছেন আরও দুজন। এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচজন।

রোববার (০৫ এপ্রিল) সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেক দুজন রোগীকে হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়।

এর আগে জ্বর, সর্দি-কাশি নিয়ে গতকাল শনিবার মৌলভীবাজারের বড়লেখা ও শ্রীমঙ্গল থেকে দুজন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি হন। ভর্তিকৃত রোগীদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুশান্ত মহাপাত্র বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কুলাউড়া থেকে হাসপাতালে ভর্তি দুজনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে।

তিনি আরও বলেন, হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের মধ্যে সিলেটের মধ্যবয়স্ক ব্যক্তি শুক্রবার ভর্তি হয়েছেন। আর বড়লেখার যুবক ভর্তি হয়েছেন শনিবার সকালে। এই দুইজনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তাদের রিপোর্ট রোববার রাতের মধ্যে আসার কথা। শ্রীমঙ্গলের এক কিশোরী সন্ধ্যায় এসে ভর্তি হয়। তার নমুনা রোববার সকালে ঢাকায় পাঠানো হয়। এ রিপোর্ট সোমবার জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: