![]()

অসহায় ৩ শতাধিক রিক্সা চালককে খাদ্য সামগ্রী প্রদানের পর এবার বানরদের খাদ্যের যোগানে নেমেছেন মাহা’র সত্ত্বাধিকারী সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মাহি উদ্দিন আহমদ সেলিম।
করোনার প্রভাবে সারা দেশে চলছে অঘোষিত লকডাউন। ফলে সর্বত্র এর নানা প্রভাব লক্ষনীয়। নগরীর চাষনী পীর মাজার ও আশপাশের টিলায় থাকা অসংখ্য বানরও চরমভাবে খাদ্যে ঘাটতির শিকার। বিষয়টি খুবই নাড়া দিয়েছে মাহি উদ্দিন সেলিমকে। পশুপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তিনি খাবার নিয়ে ছুটে গেছেন বানরকুলে। নিজ হাতে খাবার খাইয়েছেন। অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত বানরগুলোর খাবারের দায়িত্বও নিয়েছেন সেলিম। সেলিম বলেন, “লকডাউন যতদিন থাকবে ততদিন বানরগুলোর জন্যে আমি খাবার দিয়ে যাব”।