সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
রবিবার, ১০ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটবাসীর জন্য আইইডিসিআর’র সুসংবাদ

সিলেটবাসীর জন্য আরেকবার সুসংবাদ শোনাল রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।প্রবাসী অধ্যুষিত ও ওলী-আউলিয়ার এ পূণ্যভূমিতে এখন পর্যন্ত কেউ-ই করোনাভাইরাসে সংক্রামিত হননি।

যদিও গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও পাঁচজনের দেহে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬১ জনে।

এর মধ্যে আইইডিসিআরের পক্ষ থেকে জেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা প্রকাশ করা হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকায় ৩৬ জন, তারপরে মাদারীপুর ১০ জন, নারায়ণগঞ্জ ০৬ জন, গাইবান্ধা ০৪ জন, রংপুর, গাজীপুর, কুমিল্লা, চুয়াডাঙ্গা ও কক্সবাজার ০১ জন করে নিশ্চিত আক্রান্ত রোগী পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় ৫১৩ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আক্রান্ত হয়েছেন ৫ জন মোট আক্রান্ত ৬১ জন।

আইইডিসিআরের বাইরে যে ল্যাবগুলো রয়েছে সেগুলোতে এই পাঁচ জনের মধ্যে ৩ জনের করোনা শনাক্ত করা হয়। আক্রান্ত ৬১ জনের মধ্যে ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন ২৯ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৭ জন নিজেদের বাড়িতে চিকিৎসা নিচ্ছেন আর বাকি ২২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা.আবুল কালাম আজাদ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: