![]()


করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটের সকল বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী শ্রমিক ইউনিয়ন।
তাদের সিদ্ধান্ত মতে: রাজশাহীতে বর্তমানে অবস্থানরত বাসের ঢাকার স্টাফরা (যাদের বাড়ি ঢাকায়) আজ রাজশাহী থেকে ট্রিপ নিয়ে ঢাকা চলে যাবেন, তারপর তাদের ট্রিপ অফ হবে। একইভাবে ঢাকায় বর্তমানে অবস্থানরত রাজশাহীর স্টাফরা (যাদের বাড়ি রাজশাহীতে) ঢাকা থেকে ট্রিপ নিয়ে রাজশাহী চলে আসবেন, তারপর তাদের ট্রিপ অফ হবে।
বৃহস্পতিবার বাস কিছুটা চললেও আগামীকাল শুক্রবার থেকে বাস চলাচল পুরাপুরি বন্ধ থাকবে। সূত্র : চ্যানেল আই