সর্বশেষ আপডেট : ১৯ ঘন্টা আগে
শনিবার, ৩০ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

করোনাভাইরাসের ঝুঁকিতে প্রবাসী অধ্যুষিত সিলেট : কোয়ারেন্টাইনে ২৮৯ জন

করোনাভাইরাস আক্রান্তে দেশের মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা প্রবাসী অধ্যুষিত সিলেট। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিলেট জেলায় ২৮৯ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে প্রবাস ফেরত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্য এবং সাধারণ মানুষ রয়েছেন। সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সিলেট জেলায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৮৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে আছেন একজন। হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকা অপর দুই ব্যক্তি সুস্থ থাকায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তারা হোম কোয়ারেন্টাইনে থাকবেন।

তিনি আরও বলেন, বিদেশফেরত ব্যক্তিদের পর্যবেক্ষণে জেলা স্বাস্থ্য বিভাগ কঠোর অবস্থানে রয়েছে। খবর পাওয়ার সাথে সাথেই তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়িতে সার্বক্ষণিক স্বাস্থ্যকর্মী ও স্থানীয় প্রশাসনের নজরদারি রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: