সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
রবিবার, ২৮ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জৈন্তাপুরে ডাকাতির ঘটনায় মোট ৬ জনকে আটক করেছে পুলিশ

  • জৈন্তাপুর প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুরে থানা পুলিশের অভিযানে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার নতুন করে আরেক ডাকাত আটক, ২টি মোবাইল সেট উদ্ধার হয়েছে। এ নিয়ে ডাকাতির ঘটনায় মোট ৬ জন ডাকাত আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২০ ফেব্রুয়ারি রাত ২.৩০ মিনিটে ১৫-১৬ জনের একটি মুখোশধারী ডাকাত দল উপজেলার নিজপাট ইউনিয়নের পূর্ব লক্ষীপ্রসাদ গ্রামের ডাক্তার সিদ্দিক মিয়ার বাড়ীর ভিতরে প্রবেশ করে দেশীয় লোহার তৈরি পাইপগান দ্বারা বাড়ীর সকলকে জিম্মি করে নগদ ১ লক্ষ ৮১ হাজার ৫ শত টাকা এবং ৩ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ৬ ভরি স্বর্ণালংকার, ৮টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। ২৩ ফেব্রুয়ারি ভোর রাতে উপজেলার রুপচেং গ্রামের কেরামত আলী উরফে বোদাই মিয়ার বাড়ীতে অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ইউনিয়নের বাদশাগঞ্জ গ্রামের মৃত আলম বেগ’র ছেলে আলকাস বেগ(৩২) কে আটক করা হয়। ডাকাত সদস্যের নিকট হতে লুন্ঠিত ২টি মোবাইল সেট উদ্ধার করে পুলিশ।

ডাকাতির ঘটনার ১৮ ঘন্টার মধ্যে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে রুপচেং গ্রাম হতে ডাকাতির ঘটনার ধৃত আসামী আব্দুল হাকিম কিবরিয়ার বসতঘর হতে তাৎক্ষণিকভাবে ৫ ডাকাত সদস্য আটক করা হয়। এ পর্যন্ত আটককৃত ডাকাতদের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশীয় লোহার তৈরী ২রাউন্ড গুলিসহ ২টি ওয়ান শুটার পাইপগান এবং ১টি সেম্ফনী ভি-১৫৫ এবং ১টি অপো-এ৩ এস উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: