সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শনিবার, ২ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেট নগরীতে বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেলো রিকশাচালকের


সিলেট নগরীর নাগরি পয়েন্টে ট্রাক চাপায় প্রাণ গেলো রিকশাচালকের। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় নগরীর সুরমা মার্কেটস্থ এলাকার নাগরি পয়েন্টে এ ঘটনাটি ঘটে।

নিহতের নাম রফিকুল ইসলাম (২৯) । তিনি রংপুরের তারাগঞ্জ থানার মাঠিয়াল পাড়া গ্রামের লুতফুর রহমানের পুত্র।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে সাতটার দিকে সুরমা মার্কেট এলাকায় বেপরোয়া গতির একটি ট্রাক রিকশাচালক রফিকুল ইসলামকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহতের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত ট্রাক ও এর চালককে এখনো আটক করা সম্ভব হয়নি, তবে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: