সর্বশেষ আপডেট : ৪৮ মিনিট ২১ সেকেন্ড আগে
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জালালাবাদ থানা পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেপ্তার

  • স্টাফ রিপোর্টার

জালালাবাদ থানা পুলিশের পৃথক অভিযানে নগরীতে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে জালালাবাদ থানা। এ সময় ৫ বোতল ফেন্সিডিল সহ আসামী সেলিম আহমদ (৩৮), নামের একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সেলিম শাহপরাণ থানার বালুচরের আল ইসলাহ-৬১’র বাসিন্দা আব্দুল খালিকের পুত্র। তার বিরুদ্ধে জালালাবাদ থানার মামলা নং-১২, তাং-১০/০২/২০২০ইং থারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১৪(ক) রজু করা হয়।

অপরদিকে গতকাল সোমবার জালালাবাদ থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে জালালাবাদ থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় পৃথক স্থানে অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভূক্ত ৪ আসামীকে গ্রেপ্তার করা হয়। তারা হচ্ছেন জালালাবাদ ধানাধীন মীরেরগাঁও-এর মৃত আমীর আলী মো. সাইদুর রহমান (৪০), গালমশাহ মৃত মন্নান মিয়ার পুত্র মোঃ সোনাই মিয়া (৬৫), বানাগাঁও গ্রামের মৃত দুদু মিয়ার পুত্র ময়না মিয়া (২৫) ও আখালিয়া বড়বাড়ী এলাকার মৃত সোনা মিয়ার পুত্র রাজন আহমদ সাদ্দাম (২৬)।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: