সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
শনিবার, ২৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেট সরকারী হাইস্কুলে ট্রাফিক এডুকেশন নেটওয়ার্ক’র কমিটি গঠন

সড়ক দুর্ঘটনা থেকে নিজেকে এবং অন্যকে বাঁচানোর লক্ষ্যে ‘আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে’ এই স্লোগানকে সামনে নিয়ে মঙ্গলবার ট্রাফিক এডুকেশন নেটওয়ার্ক (টেন) এর সিলেট সরকারী উচ্চ বিদ্যালয় কমিটি গঠন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথ। সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, অতিঃ উপ-পুলিশ কমিশনার নিকুলিন চাকমা, (ট্রাফিক-দক্ষিণ) ও সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) আবুল খয়ের।

সভায় সকলের উপস্থিতিতে ১০ম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস হাফসা কে সভাপতি ও ১০ম শ্রেণীর ছাত্র আহমদ জাকারিয়া সামিকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: