সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ২৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

তথ্য ফাঁস: চীনে করোনায় মৃত্যু হয়েছে ২৫ হাজার, আক্রান্ত দেড় লাখ!


করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৪ হাজার ৫৮৯ জনের। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ২৩ জন। চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান টেনসেন্ট থেকে ফাঁস হওয়া এক তথ্যে বলা হয়েছে। কিন্তু সরকারি তথ্যমতে চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৫৬০ জনের মৃত্যু হয়েছে এবং এতে আক্রান্ত হয়েছে ২৮ হাজার ১৮ জন।

গত শনিবার টেনসেন্টের ওয়েবপেজে ‘মহামারি পরিস্থিতি পর্যবেক্ষণ’ শিরোনামে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রকাশিত তথ্যে বলা হয়, করোনাভাইরাসের মৃত্যুর সংখ্যা ২৪ হাজার ৫৮৯ জন। এসময় সরকারি তথ্য অনুযায়ী মৃত্যুর সংখ্যা ছিল ৩০০। আর আক্রান্তের সংখ্যা বলা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৩ জন। যা সরকারি তথ্য আক্রান্তের সংখ্যার চেয়ে দশগুণ বেশি।

তবে কিছুক্ষণ পরই টেনসেন্ট তাদের তথ্য সংশোধন করে নেয়। সংশোধনের পর সেখানে সরকারি হিসাব ঝুলিয়ে দেওয়া হয়।

উহান থেকে ছড়িয়ে যাওয়া নভেল করোনাভাইরাস বিষয়ে চীনা সরকারের পরিসংখ্যান নিয়ে ইতোমধ্যে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। এরমধ্যে টেনসেন্টের এই পরিসংখ্যান চীনা কর্তৃপক্ষকে বেশ বেকায়দায় ফেলবে এটাই স্বাভাবিক। (সূত্র: কালের কণ্ঠ)

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: