![]()

স্টাফ রিপোর্টার :
আগামীকাল ১ ফেব্রুয়ারি থেকে সিলেটে শুরু হচ্ছে বই মেলা। বিকাল ৩টায় মেলার উদ্বোধন করবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম আলো বন্ধু সভা সিলেটের আয়োজনে এবং সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় আয়োজিত উক্ত বইমেলা প্রথমা, কথাপ্রকাশ, উৎস প্রকাশন, অন্বেষা প্রকাশন, অ্যাডর্ন পাবলিকেশন, আদর্শ, বাবুই, চৈতন্য, নাগরী, বাসিয়া প্রকাশনী, শ্রীহট্ট, ঘাস প্রকাশন, পাণ্ডুলিপি প্রকাশন, পাপড়ি, এক রঙা এক ঘুড়ি, স্বরে অ, আহরার পাবলিশার্স, জসিম বুক হাউস, সাহিত্য রস প্রকাশনী, গার্ডিয়ান পাবলিকেশন, শাকিল বুক সেন্টার, সিলেট বুক সেন্টার, মারুফ লাইব্রেরি ও নাজমা বুক ডিপো অংশ গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমন কুমার দাস।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গকৃত বইমেলায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য আড্ডা, আলোচনা সভা, শিশুদের আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। বইমেলা সর্বস্তরের জনসাধারণের জন্য বইমেলা উন্মোক্ত থাকবে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টার এই মেলা চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।