সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বালুচরে টিলা কাটার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা

সিলেট নগরের বালুচর এলাকার ঐতিহাসিক ‘করিমউল্লাহ টিলা’ অবৈধভাবে কাটার অভিযোগে ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মামলায় অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মামুনুর রশিদ বাদী হয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (২০১০ সালের সংশোধিত) অনুযায়ী শাহপরান (রহ.) থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নগরের বালুচরের সাদিপুর ১ম খণ্ড মৌজায় এসএ ১৭২ নম্বর খতিয়ানের ৬৩ নম্বর দাগে অবস্থিত টিলাটি স্থানীয়ভাবে ‘করিমউল্লাহ টিলা’ নামে পরিচিত। গত ২০ এপ্রিল পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র বা অনুমোদন ছাড়াই টিলাটির একাংশ কেটে মাটি অপসারণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

মামলায় অভিযুক্তরা হলেন—উত্তর বালুচরের জালাল উদ্দিন (৫৬), জাহাঙ্গীর মিয়া (৫৮), মোশারফ আলী (৫৫), শাকির আহমদ (৫৩), ইউসুফ আলী (৫৭), নাজমুল (৪১), শহীদুল আলম (৪৭), জাকির হোসেন (৪৪), জসিম উদ্দিন (৫৮), জামাল উদ্দিন (৪২) ও কামাল (৪১)।

এজাহারে বলা হয়, টিলা কাটার অভিযোগ পাওয়ার পর পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের কর্মকর্তারা সরেজমিনে স্থানটি পরিদর্শন করেন। পরে ‘এনফোর্সমেন্ট মামলা নম্বর ৮৪/২০২৬’ দায়ের করা হয়। এরপর গত মে মাসে অভিযুক্তদের দুই দফা শুনানিতে উপস্থিত হওয়ার জন্য নোটিশ দেওয়া হলেও তারা শুনানিতে উপস্থিত হননি। পরে প্রশাসনিক শুনানিতে সাড়া না দেওয়ায় নিয়মিত ফৌজদারি মামলা দায়েরের সিদ্ধান্ত নেয় পরিবেশ অধিদপ্তর।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ৬খ ধারা অনুযায়ী, সরকারি রেকর্ডে উল্লেখিত কোনো পাহাড় বা টিলা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া কাটা নিষিদ্ধ। আইনের ১৫(১) ধারায় প্রথমবার পাহাড় বা টিলা কাটার অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। একই অপরাধ পুনরায় করলে দুই থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং দুই থেকে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে বলেও জানান তিনি।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: