সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে পিডিবির রুফটপ সোলার সিস্টেম স্থাপন নিয়ে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সিলেট অঞ্চলের উদ্যোগে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে নগরীর বাগবাড়ী নবাবরোডে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো/পিডিবি) প্রধান আঞ্চলিক কার্যালয় বা প্রধান প্রকৌশলীর দপ্তরের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিপিডিবি সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী ইমাম হোসেন।

সভায় সিলেট জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সেনানিবাস, জনপ্রশাসন ও পুলিশ বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বিপিডিবি ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারাও সভায় অংশ নেন।

সভায় বিপিডিবির ঢাকাস্থ নবায়নযোগ্য জ্বালানি এবং গবেষণা ও উন্নয়ন পরিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী সৈকত সাহা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রেজেন্টেশনে রুফটপ সোলার সিস্টেমের প্রয়োজনীয়তা, স্থাপন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট বিভিন্ন কারিগরি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: