![]()


স্টাফ রিপোর্টার :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেটের বিয়ানীবাজার উপজেলার ফতেহপুরে তাঁর গ্রামের বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।
দোয়া মাহফিলে সিলেট ইউনাইটেড জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সুজা)-এর আহ্বায়ক ও দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে।
প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সদস্য সচিব ও দৈনিক ইনকিলাব–এর সিলেট ব্যুরো প্রধান ফয়সাল আমীন, দৈনিক নয়া দিগন্ত–এর সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার এমজেএইচ জামিল, দৈনিক সিলেট বাণী–এর চিফ রিপোর্টার কাওছার আহমদ, দৈনিক ভোরের ডাক–এর সিলেট প্রতিনিধি আব্দুল হান্নান, চ্যানেল টোয়েন্টিফোর–এর আজহার উদ্দিন শিমুল এবং দৈনিক নয়া দিগন্ত–এর সিলেট ব্যুরোর ফটোগ্রাফার জয়নাল আবেদীন।
এছাড়া দোয়া মাহফিলে সিনিয়র সাংবাদিক ও দৈনিক শুভ প্রতিদিন–এর নির্বাহী সম্পাদক ফয়সল আলম, সিলেট ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে শহীদ হন দৈনিক জালালাবাদ–এর স্টাফ রিপোর্টার এটিএম তুরাব। তাঁর আত্মত্যাগকে স্মরণ করে প্রতি বছর বিভিন্ন সামাজিক, সাংবাদিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে।