![]()


স্টাফ রিপোর্টার :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জুলাই) বিয়ানীবাজারে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবরস্থানে সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। এ সময় শহীদ তুরাবের বড় ভাই আবুল আহসান মোহাম্মদ আজরফ জাবুরও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বির নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, কার্যনির্বাহী সদস্য আজমল আলীসহ সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এটিএম তুরাব যে আত্মত্যাগ করেছেন, তা দেশের সাংবাদিকতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা শহীদ সাংবাদিক তুরাব হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।