সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বুধবার, ১৫ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বড়লেখা প্রতিনিধি:

“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। রোববার (১৩ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে স্যানিটারি প্যাড বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মনোয়ারা বেগম।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সীমা সিদ্দিকার সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মরিয়ম জামিলার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম এবং বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মইনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী আবুল কালাম আজাদ,বড়লেখা প্রেসক্লাবের সদস্য মোস্তফা উদ্দিন,রেদওয়ান আহমদ প্রমুখ
আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি প্যাড বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: