সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
বুধবার, ১৫ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

‘এক দেশ এক কিউআর’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ::

স্মার্ট ও ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে ‘এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সিলেট নগরীর জিন্দাবাজারস্থ আল-হামরা শপিং সিটিতে পূবালী ব্যাংক পিএলসি-এর মহিলা কলেজ ইসলামী শাখার উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি-এর সিলেট পূর্ব অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. ফজলুল কবির চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি-এর সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-হামরা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শামসুল আলম এবং সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শপ ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান রিপন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. হেলাল আহমেদ। স্বাগত বক্তব্য দেন মহিলা কলেজ ইসলামী শাখার ব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক মো. কবিরুল ইসলাম। ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন আল-হামরা জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন এবং আল-হামরা শপিং সিটির ইমিগ্রেশন আইনজীবী অ্যাডভোকেট ফয়জুল হক রানা।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘বাংলা কিউআর’ দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় একটি যুগান্তকারী উদ্যোগ। এই একক কিউআর প্ল্যাটফর্মের মাধ্যমে যেকোনো ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) গ্রাহক সহজে, দ্রুত ও নিরাপদে কেনাকাটার মূল্য পরিশোধ করতে পারবেন। এতে নগদ অর্থের ব্যবহার কমবে, ক্ষুদ্র ব্যবসায়ীরা সহজে ব্যাংকিং সেবার আওতায় আসবেন এবং দেশের ডিজিটাল অর্থনীতি আরও শক্তিশালী হবে।

সভাপতির বক্তব্যে মো. ফজলুল কবির চৌধুরী ব্যবসায়ী ও গ্রাহকদের দৈনন্দিন লেনদেনে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান জানিয়ে বলেন, পূবালী ব্যাংক গ্রাহকদের আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের সময়োপযোগী উদ্যোগ বাস্তবায়নে পূবালী ব্যাংক অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে।

পূবালী ব্যাংক পিএলসি-এর মহিলা কলেজ ইসলামী শাখার সিনিয়র অফিসার মো. সুহেল আহমদের সঞ্চালনায় আয়োজিত ক্যাম্পেইনে আল-হামরা শপিং সিটির বিপুলসংখ্যক ব্যবসায়ী, সাধারণ গ্রাহক এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

ক্যাম্পেইন শেষে ব্যবসায়ীদের মধ্যে ‘বাংলা কিউআর’ কোড বিতরণ করা হয় এবং এর ব্যবহারিক পদ্ধতি প্রদর্শন করা হয়। —বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: