সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শুক্রবার, ৩ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সরকারি বরাদ্দের সাইকেল নাতনিকে দেওয়া জামায়াত নেতাকে অব্যাহতি

ডেইলি সিলেট ডেস্ক ::

সরকারি বরাদ্দের সাইকেল নিজের নাতনিকে দেওয়ার ঘটনায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির তাজুল ইসলামকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তার স্থলে নতুন আমির নিয়োগ দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত রুকন সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সাবেক নায়েবে আমির আজিজুর রহমান নতুন উপজেলা আমির হিসেবে নির্বাচিত হন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আব্দুল আউয়াল।

তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাজুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে আজিজুর রহমানকে কোটচাঁদপুর উপজেলা জামায়াতের নতুন আমির হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আব্দুল আউয়াল বলেন, সংগঠনের গঠনতন্ত্র ও বিধি-বিধান অনুসারেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র, আদর্শ ও শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কোনো ধরনের বিচ্যুতি জামায়াত বরদাশত করে না।

গত ২৪ জুন ঝিনাইদহ-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য মতিয়ার রহমানের ঐচ্ছিক তহবিলের বরাদ্দ থেকে সাইকেল বিতরণ করা হয়। ওইদিন তাজুল ইসলাম বিতরণের তালিকায় পাশের বাড়ির এক শিক্ষার্থীর নাম লিখে সাইকেলটি নিজের নাতনির কাছে তুলে দেন। বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হলে গত বুধবার তিনি সাইকেলটি উপজেলা পরিষদে ফেরত দেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: