সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শুক্রবার, ৮ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

গোলাপগঞ্জ সংবাদদাতা :

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ এশা ঢাকাদক্ষিণ বাজারস্থ বায়তুল মা’মুর জামে মসজিদে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি মাওলানা আব্দুল হান্নান। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক।

পরে উপস্থিত সদস্যদের কণ্ঠভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মিসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা আফজাল হুসাইন।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ সভাপতি মাওলানা আং কাদির ও বেলাল আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা জামাল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার হুসাইন হেলালী, অর্থ সম্পাদক হাফিজ ইশফাকুর রহমান, তালীম ও তারবিয়্যাত সম্পাদক হাফিজ নোমান মাহফুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আবুল খায়ের, শিক্ষা ও সাহিত্য সম্পাদক হাফিজ মাওলানা নাঈম আহমদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাফিজ সাহেদ আহমদ, ফুরকানিয়া মক্তব প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা বিলাল আহমদ, আন্তর্জাতিক সম্পাদক মুফতি আফজল হুসাইন, মসজিদ ও পাঠাগার সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম রুমেল এবং দফতর সম্পাদক আফসার আহমদ।

এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন হাফিজ মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা মুফজ্জল করিম, মাওলানা মোস্তফা আহমদ ও মাওলানা তাজুল ইসলাম।

কাউন্সিলে ঢাকাদক্ষিণ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: