সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বাড্ডায় দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর বাড্ডায় একটি নির্মানধীন বাড়ির পুরনো সীমানা প্রাচীর ধসে গিয়ে দুই শিশু মারা গেছে।

উত্তর বাড্ডা পূর্বাঞ্চল ১০ নং লেন এলাকায় বুধবার বেলা সোয়া ১১টার দিকে এই ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন হল ৫ বছন বয়সী নুসরাত এবং ১২ বছর বয়সী আয়েশা মনি।

দুর্ঘটনার পর দুজনকে উদ্ধার করে দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে যাওয়া হয়। তখন চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন।

আয়েশা কুমিল্লা বরুড়া উপজেলার ইয়াফেদি গ্রামের রংমিস্ত্রি মো. ইকবালের মেয়ে। বর্তমানে উত্তর বাড্ডা পূর্বাচল নিজ বাড়িতে পরিবারের সাথে থাকতো। দুই বোন এক ভাইয়ের মধ্যে আয়েশা ছিল দ্বিতীয়। স্থানীয় স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ত মেয়েটি ।

আর নুসরাত কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার মালোয়াদি গ্রামের রড মিস্ত্রি মো. শরিফের মেয়ে। বর্তমানে উত্তর বাড্ডা পূর্বাচলে ইকবালের (নিহত আরেকটি শিশুর বাবা) বাড়িতে ভাড়া থাকত।

আয়শার বাবা মো. ইকবাল বলেন সকালে তার মেয়ে ও নুসরাত বাসার পাশে খেলাধুলা করছিল।

“সেখানে একটি বাড়ির নির্মাণ কাজ চলছিল। ওই বাড়ির পুরাতন বাউন্ডারির দেওয়াল ধসে চাপা পড়ে আয়েশা ও নুসরাত।”

নুসরাত ও আয়েশার মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক ফারুক।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: