সর্বশেষ আপডেট : ২৮ মিনিট ৩৫ সেকেন্ড আগে
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিএনপির সমাবেশে সিসিকের ‘ভিআইপি টয়লেট’

স্টাফ রিপোর্টার :

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশে আগত ভিআইটি অতিথিদের জন্য সিলেট সিটি করপোরেশন (সিসিক) ‘ভিআইপি টয়লেট’ স্থাপন করেছে। যা শনিবার (১৯ নভেম্বর) সমাবেশে অংশ নেওয়া ভিআইপি নেতাদের প্রাকৃতিক কার্য নির্বিঘ্নে সম্পাদন করতে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে মাঠ পরিচর্যায় ব্যবহার হয়েছে সিসিকের রোলার ও জনবল।

সিলেটের মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, নির্ধারিত ফি দিয়ে শুধু বিএনপি নয়, যে কেউ সিটি করপোরেশনের এসব সরঞ্জাম ব্যবহার করতে পারেন।

অন্য বিভাগের মতো সিলেটের সমাবেশ ঘিরে ডাকা পরিবহন ধর্মঘটের কারণে বিএনপি নেতাকর্মীদের কেউ দুই দিন আগে আবার কেউ একদিন আগেই সমাবেশস্থলে পৌঁছান। ফলে প্রাকৃতিক কার্য সম্পাদনের এরকম পোর্টেবল একটি ব্যবস্থা তাদের জন্য জরুরী ছিলো। তাই সিসিকের তত্ত্বাবধানে গত বৃহস্পতিবার দুপুর থেকে সমাবেশস্থলে ভিআইপি ভ্রাম্যমাণ টয়লেট রাখা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: