সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে করোনায় আরও ৫ জনের প্রাণহানি, শনাক্ত ৩৫৯

করোনায় সিলেটে শেষ ২৪ ঘণ্টায় চার জেলায় মিলে আরও ৫ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৫৯ জনের। এ সময়ে নতুন মৃত্যুবরণ করাদের সিলেট জেলার ৩ জন, ১ জন মৌলভীবাজারের বাসিন্দা ও সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০২ জন।

সোমবার (১৬ আগস্ট) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।

এদিকে নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ২৫৬ জন, সুনামগঞ্জে ১৯, হবিগঞ্জে ৩৮ ও মৌলভীবাজারে ৩৮ জনের করোনা শনাক্ত হয়। এছাড়াও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ২ শত ৭১ জন। যার সর্বোচ্চ সিলেট জেলায় ২৬ হাজার ৫ শত ৪৭ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৬ শত ৫১ জন, হবিগঞ্জে ৫ হাজার ৮ শত ৯৯ জন, মৌলভীবাজারে ৭ হাজার ৫৪ জন। আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৪ হাজার ১ শত ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের দেওয়া তথ্যমতে সিলেটে মোট প্রাণহানি হয়েছে ৯০২ জনের। যার সর্বোচ্চ সিলেট জেলায় ৬৫৯ জন, সুনামগঞ্জে ৬১ জন, হবিগঞ্জে ৪৪ জন, মৌলভীবাজারে ৬৯ জন এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোট ৬৯ জনের প্রাণহানি হয়েছে করোনায়।

অপরদিকে শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৩৯১ জন। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৭ জন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: