সর্বশেষ আপডেট : ৫৯ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটের স্বাস্থ্য বিভাগের নতুন পরিচালক হিমাংশু লাল রায়

সিলেটের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান উপপরিচালক ডাঃ হিমাংশু লাল রায়।

চলতি মাসের ১৫ জুলাই স্বাস্হ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্হ্য সেবা বিভাগের উপসচিব জাকিয়া পারভিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়। একই আদেশে বর্তমানে কর্মরত সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্হ্য) ডাঃ সুলতানা রাজিয়াকে পরিচালক (আর্থিক ব্যাবস্হাপনা),স্বাস্হ্য শিক্ষা অধিদপ্তর মহাখালী ঢাকাতে বদলি করা হয়েছে। বর্নাঢ্য কর্ময় জীবনের অধিকারী ডাঃ হিমাংশু লাল রায় উপজেলা স্বাস্হ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা গোলাপগঞ্জ থেকে কর্ম জীবন শুরু করে ডেপুটি সিভিল সার্জন সিলেট,সিভিল সার্জন রংপুর,সিভিল সার্জন হবিগঞ্জ, সিভিলে সার্জন সিলেট ও বর্তমানে উপ-পরিচালক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছেন।সর্বশেষ পদোন্নতি পেয়ে তাঁকে বিভাগীয় পরিচালক (স্বাস্হ্য) সিলেট এর দায়িত্বে নিয়োগ পেলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: