সর্বশেষ আপডেট : ৫ মিনিট ৫৫ সেকেন্ড আগে
রবিবার, ২৮ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

‘আন্তর্জাতিক বাণিজ্য মেলা অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে’

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বেশ গুরুত্বপূর্ণ অবদান রাখছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার মাধ্যমে দেশি-বিদেশি সকল বিনিয়োগকারীরা তাদের নিজস্ব উৎপাদিত পণ্যের প্রচার করছে। সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ৬ষ্ঠ সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠের কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন, মেলা পরিচালনা কমিটির আহবায়ক ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

মঙ্গলবার সকাল ১০টায় বাণিজ্য মেলার মাঠের কাজ পরিদর্শন করেন চেম্বার নেতৃবৃন্দ। তারা মেলার সার্বিক আয়োজন ও নির্মিত দোকানপাঠসহ যাবতীয় কাজের অগ্রগতি সর্ম্পকে খোঁজ খবর নেন। গত ৩ ফেব্রুয়ারী বিকেলে নগরীর শাহী ঈদগাহস্থ খেলার মাঠে এই মেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার’র সভাপতি আফজাল রশীদ চৌধুরী, সহ সভাপতি মাওলানা খায়রুল হোসেন, সাবেক সহ সভাপতি হুরায়রা ইফতার হোসেন, পরিচালক মাহবুবুর রহমান, রাজীব ভৌমিক, অজয় ধর, সচিব মো. জাহাঙ্গীর হোসেন, এসএমসিসিআই’র সদস্য মো. আব্দুল গফফার, মেলার সমন্বয়ক মো. আমির হোসেন প্রমুখ।

এসএসসি পরীক্ষা শেষে শাহী ঈদগাহস্থ খেলার মাঠে শুরু হবে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র আয়োজনে ৬ষ্ঠ আর্ন্তজাতিক বাণিজ্য মেলা। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: