সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রাজধানীর খিলগাঁওয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর খিলগাঁও নাগদারপাড় এলাকায় চোর সন্দেহে মোস্তফা (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (২১নভেম্বর) সকাল ৯টার দিকে মুমূর্ষু অবস্থায় পুলিশ ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ‘ভোরে খবর পেয়ে নাগদারপাড় ইকো পেট্রোল পাম্পের সামনে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় দেখতে পাই। এরপর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়।’

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি ভোরের দিকে ওই যুবক একটি ওয়ার্কশপের টিনসেডের উপর থেকে নিচে পরে যায়। এরপর চোর সন্দেহে ওয়ার্কশপের কর্মচারীরা তাকে পিটিয়ে হত্যা করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।

নিহত মোস্তফা খিলগাঁও নন্দিপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম নিয়ামত আলী।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: