সর্বশেষ আপডেট : ৩৮ মিনিট ৫৭ সেকেন্ড আগে
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

তিন মাসে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ডেইলি সিলেট ডেস্ক ::

তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণের হার আরও বেড়েছে। সেপ্টেম্বর শেষে ব্যাংকিং খাতে মন্দ এই ঋণের হার দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৮০ শতাংশ।

গত জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। সে সময়ে খেলাপির হার ছিল ৩২ দশমিক ৭৮ শতাংশ।

সোমবার খেলাপি ঋণের হালনাগাদ তথ্য দিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, “খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা।”

খেলাপি বৃদ্ধি পাওয়াকে ‘স্বাভাবিক’ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক, এ কথা তুলে ধরে আরিফ হোসেন বলেন, “প্রশ্ন উঠতে পারে বন্ধ কারখানা চালু ও উদ্যোক্তাদের ঋণ দেওয়ার স্কিম ঘোষণার মধ্যেই এ খেলাপি বেড়েছে, বৃদ্ধি কিন্তু সামান্য হয়েছে।

“বেড়েছে এই আশায় যে সামনের প্রান্তিকে কমে যাবে। আশা করছি, ফ্লেক্সিবল পলিসি করার কারণে ব্যবসায়ীরা এগিয়ে আসছেন। নীতিগুলো গ্রাহক ও ব্যাংকের জন্য সহজতর হবে-তাতে পরের প্রান্তিকে কমে আসবে।”

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা।

জুন শেষে ঋণের স্থিতি ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৪ কোটি টাকা।

তিন মাস পরে সেপ্টেম্বর প্রান্তিকে ঋণের স্থিতি বাড়ার পাশাপাশি খেলাপি বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।

বেসরকারি খাতের ব্যাংকে মোট খেলাপি ঋণের দাঁড়িয়েছে ৪ লাখ ৫৫ হাজার ৪৭৩ কোটি টাকা। রাষ্ট্রায়ত্ব ব্যাংকে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা, বিদেশি খাতের ব্যাংকে ৩ হাজার ৯১৫ কোটি টাকা ও বিশেষায়িত ব্যাংকে ১৮ হাজার ৩০৩ কোটি টাকা খেলাপি হয়েছে।

এক বছর আগে অর্থাৎ ২০২৫ সালের সেপ্টেম্বরে খেলাপী ঋণের অঙ্ক ছিল ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা। খেলাপির হার ছিল ৩৫ দশমিক ৭৩ শতাংশ। মোট ঋণ স্থিতি ছিল ১৮ লাখ ৩ হাজার ৮৩৯ কোটি টাকা।

এর পর ঋণ আদায় ও পুনঃতফসিল সুবিধার কারণে জাতীয় সংসদ নির্বাচনের আগে বড় অঙ্কের খেলাপি ঋণ নবায়ন হওয়ায় ডিসেম্বর প্রান্তিকে মন্দ ঋণের পরিমাণ কমে গিয়েছিল।

ওই প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকা, আর খেলাপি ঋণের হার দাঁড়ায় ৩০ দশমিক ৬০ শতাংশ।

ডিসেম্বরে কমলেও মার্চ প্রান্তিকে আবার বেড়ে ঋণের স্থিতি দাঁড়ায় ১৮ লাখ ২৪ হাজার ৬৬৮ কোটি টাকা, যা আগের প্রান্তিকে ছিল ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি টাকা। এ তিন মাসে নতুন ঋণ বাড়ে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: