সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

ডেইলি সিলেট ডেস্ক ::

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসটি অনুষ্ঠিত হয়। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।

টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ভালো সময় পার করছে বাংলাদেশ। গত আগস্টেই বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে এসেছে অবিস্মরণীয় সাফল্য। অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দুনিয়া মাত করে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্তরা। এবার টাইগারদের সামনে আফগানিস্তান চ্যালেঞ্জ। টেস্টে বাংলাদেশ -আফগানিস্তান লড়াইয়ের হিসাব সমান। দুই দলের দুইবারের মুখোমুখিতে জয় একটি করে। এবার সেই সমতা ভাঙার পালা।

বাংলাদেশের সামনে শুধু সিরিজ জয়ের সুযোগ নয়, অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জন্যও অপেক্ষা করছে ব্যক্তিগত এক মাইলফলক। এই ম্যাচ জিতলে টেস্ট অধিনায়ক হিসেবে তার জয় হবে ১০টি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই সাফল্যকে আত্মবিশ্বাস হিসেবে নিতে চান শান্ত, কিন্তু অতীতের ফল নিয়ে পড়ে থাকতে রাজি নন তিনি। তার কাছে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি সম্পূর্ণ নতুন চ্যালেঞ্জ।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের ভালো একটি সিরিজ গেছে। কিন্তু সেটি এখন অতীত। এটি নতুন কন্ডিশন, নতুন প্রতিপক্ষ। তাই আমাদেরও সেভাবেই পরিকল্পনা করতে হবে।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: