সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ৩ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সব অনিশ্চয়তা উড়িয়ে আর্জেন্টিনা -বুরকিনা ফাসো ম্যাচ গড়াচ্ছে মাঠে

ডেইলি সিলেট ডেস্ক ::

আর্জেন্টিনা বনাম বুর্কিনা ফাসোর আজকের প্রীতি ম্যাচটি ঘিরে তৈরি হওয়া চরম নাটকীয়তায় নিয়েছে নতুন মোড়। সমস্ত অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বুর্কিনা ফাসো ফুটবল দলটি অবশেষে বুয়েনস আইরেসের উদ্দেশ্যে রওনা হয়েছে।

ম্যাচটি শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে তাদের বহনকারী বিমানটি আর্জেন্টিনায় অবতরণ করার কথা রয়েছে। আর্জেন্টিনার শীর্ষস্থানীয় ক্রীড়া সংবাদমাধ্যম দিয়ারিও ওলে বিষয়টি নিশ্চিত করেছে। দীর্ঘ লজিস্টিক জটিলতা ও ফ্লাইট বাতিলের ধাক্কা সামলে শেষ মুহূর্তে ম্যাচটি মাঠে গড়ানোর সম্ভাবনা তৈরি হলেও, বুর্কিনা ফাসো দল বড়সড় ধাক্কা খেয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ ও ক্লান্তিকর ভ্রমণের কারণে দলের বেশ কয়েকজন মূল খেলোয়াড় এই সফরে আসেননি। তাদের অনুপস্থিতি ঢাকতে তড়িঘড়ি করে যুব দলের একঝাঁক তরুণ খেলোয়াড়কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে আর্জেন্টিনা নিয়ে আসা হচ্ছে। ফলে রাতে বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হবে মূলত বুর্কিনা ফাসোর একটি অনভিজ্ঞ ও তরুণ দল।

আফ্রিকান কাপ অব নেশনসে বাছাইপর্ব খেলতে মরক্কোয় অবস্থান করছিল বুরকিনা ফাসো। সেখান থেকে আর্জেন্টিনায় যাওয়ার বিশেষ ফ্লাইট বাতিল হওয়ার পর খবর বিবৃতি দিয়ে জানিয়েছিল বুরকিনা ফাসো ফুটবল ফেডারেশন, ‘কোনো পূর্বঘোষণা ছাড়াই চার্টার কোম্পানি ৩০ সেপ্টেম্বর নির্ধারিত ফ্লাইট বাতিল করায় জাতীয় দলের ভ্রমণব্যবস্থা ব্যাহত হয়। বাতিল হওয়ার ঘটনা দলের ভ্রমণসূচি নতুন করে সাজাতে বাধ্য করে।’

এমন পরিস্থিতিতে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফ)-এর তথ্য অনুযায়ী, কলম্বিয়ান কোম্পানি ‘ইউরোডাটা স্পোর্ট’ (যারা ম্যাচটি আয়োজন করছে) পর্তুগিজ বিমান সংস্থা ‘হাই ফ্লাই’-এর একটি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করে। শনিবার আর্জেন্টিনার স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে বিমানটির বুয়েনস আইরেসে পৌঁছানোর কথা রয়েছে—যা ম্যাচ শুরুর (রাত ৯টা) মাত্র কয়েক ঘণ্টা আগে আসবে।

এমন পরিস্থিতিতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে এএফ। মূলত দেশের মাটিতে অত্যন্ত দুর্বল প্রতিপক্ষদের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার এক ধরণের অভ্যাস তৈরি করে ফেলার কারণেই আজ এই পরিস্থিতির মুখোমুখি হয়েছে।

যেখানে ফুটবলের মান বা সঠিক প্রস্তুতির চেয়ে অর্থনৈতিক মুনাফাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। ফিফা র‍্যাংকিংয়ের ৮৯ নম্বর দল বুর্কিনা ফাসো বা বেনিনের মতো দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ খেলার পেছনে কেবলই জড়িয়ে আছে বড় অঙ্কের আর্থিক স্বার্থ বলে মত দিয়েছেন সমালোচকরা। ফুটবল বিশ্বে এমন অদ্ভুত ও নজিরবিহীন পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি। ম্যাচটি যেকোনো দলের বিপক্ষেই হোক না কেন, কোচ লিওনেল স্কালোনি স্কোয়াডে বেশ কিছু পরীক্ষা- নিরীক্ষা করতে পারেন। আজকের ম্যাচে আর্জেন্টিনার সম্ভাব্য লাইনআপ—এমিলিয়ানো মার্তিনেস; অগাস্টিন গিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, ফাকুন্দো মেদিনা; জুলিয়ানো সিমিওনে/ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো, আলেক্সিস মাক অ্যালিস্টার, এনজো ফের্নান্দেস/এক্সেকিয়েল পালাসিওস, নিকো পাস; হুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্তিনেস।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: