সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শিল্পীদের ধর্মকর্ম নিয়ে না জেনে মন্তব্য করা ঠিক নয়: নূতন

ডেইলি সিলেট ডেস্ক ::

শিল্পীদের ব্যক্তিজীবন নিয়ে নানা ধরনের মন্তব্য ও প্রশ্ন প্রায়ই সামনে আসে। বিশেষ করে তাদের ধর্মীয় জীবন নিয়ে না জেনে মন্তব্য করা উচিত নয় বলে মনে করেন চিত্রনায়িকা ফারহানা আমিন রত্না নূতন। তার ভাষ্য, শিল্পীরাও অন্য সবার মতোই মানুষ এবং অনেকেই নিয়মিত ইবাদত করেন।

সম্প্রতি ‘গ্রিনলিফ অ্যাওয়ার্ড ২০২৬’-এ চলচ্চিত্রে অবদানের জন্য আজীবন সম্মাননা পেয়েছেন নূতন। পুরস্কার গ্রহণের সময়ই শিল্পীদের ব্যক্তিজীবন ও ধর্মীয় চর্চা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

নূতন বলেন, “অনেকেই মনে করেন বা প্রশ্ন তোলেন শিল্পীদের ধর্মকর্ম নিয়ে। আমি তাদের উদ্দেশে বলতে চাই, শিল্পীরাও মানুষ, তারাও আল্লাহকে ভয় পায়। অনেক শিল্পীই নিয়মিত নামাজ পড়েন। কিন্তু এই বিষয়টি তো প্রকাশ্যে বলার কিছু নেই, যার যার ইবাদত তার মতো করে পালন করাই তো নিয়ম।”

তিনি আরও বলেন, “গোপন ইবাদতে সৃষ্টিকর্তা আরও বেশি খুশি হন। তাই শিল্পীদের সব বিষয় নিয়ে না জেনে মন্তব্য করা ঠিক না।”

তার ভাষ্য, “আমার বিচার আল্লাহ করবেন। আমি যদি নামাজ না পড়ি বা গুনাহ করে থাকি তবে সেই বিচার তিনিই করবেন। আমার নসিবে জাহান্নাম থাকলে যাব, আপনারা যারা বাজে কমেন্ট করে গুনাহ করছেন তারা কই যাবেন? আজেবাজে কমেন্ট করে পাপ নিজের গায়ে নিয়েন না।”

Nuton voices disappointment over neglect of senior artistes | The Daily Star

নিজের দীর্ঘ অভিনয়জীবনের সংগ্রামের কথাও অনুষ্ঠানে তুলে ধরেন নূতন। পরিবার, ব্যক্তিজীবন ও চলচ্চিত্রের কাজ একসঙ্গে সামলানো সহজ ছিল না বলেও জানান তিনি।

নূতনের ভাষ্য, চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করতে তাকে অনেক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে। পরিবার, সিনেমা ও ব্যক্তিজীবন একসঙ্গে সামলানো কঠিন হলেও কখনো চলচ্চিত্র থেকে সরে যাননি তিনি।

অভিনয়কেই নিজের শেষ ঠিকানা উল্লেখ করে নূতন বলেন, মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় ও চলচ্চিত্রের সঙ্গে থাকতে চান তিনি। এ জন্য আল্লাহর কাছে সেই প্রার্থনাই করেন এই অভিনেত্রী।

অনুষ্ঠানে নৃত্যে অবদানের জন্য নৃত্যশিল্পী মুনমুন আহমেদকেও আজীবন সম্মাননা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: